আপনার পছন্দের পণ্যটি সিলেক্ট করুন।
অর্ডার করতে নিচের ফর্মটি পূরণ করুন
আমাদের মধু কেন নিবেন
আমরা একদম মাঠ পর্যায়ে থেকে সংগ্রহ করে তারপর আপনাদের কাছে মধু সরবরাহ করি। সুতরাং এখানে ভেজাল করার মত মাঝখানে কোন মাধ্যম নাই। কারণ সাতক্ষীরা মধুভাণ্ডার অচেনা অ যাচাইকৃত প্রতিষ্ঠান থেকে অ যাচাইকৃত মধু কিনে তারপর আপনাদের কাছে সাপ্লাই দেয় না। নিঃসন্দেহে পছন্দ করতে পারেন আমাদের পণ্য। আমরা আপনাদের ওয়াদা দিয়েছি ইনশাআল্লাহ ভেজাল পন্য দিবনা।আর ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। সুতরাং কথা কাজে মিল পাবেন ইনশাআল্লাহ। ⁉ভেজাল দেইনা হারাম খাইনা ⁉
কালোজিরা ফুলের খাঁটি মধুর বৈশিষ্ট্য :
দেখতে কালচে রঙের হয়। খেতে একেবারে খেজুরের গুড়ের মত স্বাদ লাগে। ঘ্রাণ টাও খেজুরের গুড়ের সাথে মিলে যায়। মধুর ঘনত্ব কম বা বেশি হতে পারে। মধু পাতলা হলে ফেনা হতে দেখা যায়। আর ঘনত্ব বেশি হলে ফেনা হতে দেখা যায় না। সাধারণত কালোজিরা ফুলের খাটি মধু জমে যেতে দেখা যায় না। তবে ধনিয়া ফুল সহ অন্যান্য ফুলের মধুর মিশ্রনের ফলে অনেক সময় সামান্য জমতে দেখা যায়।
কালোজিরা ফুলের মধুর উপকারিতা ও গুণাবলী
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য যে সব খাবার এই পৃথিবীতে পাঠিয়েছেন তার মধ্যে অন্যতম বরকতময় খাবার হলো এই মধু। মধু আমাদের জন্য একটি বিশেষ নেয়ামত। এই মধুতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক রোগ নিরাময় এর বরকত দিয়েছেন। আয়ুর্বেদ এবং ধর্মীয় শাস্ত্র সহ সকল শাস্ত্রেই মধুকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বশক্তিমান আল্লাহ মৌমাছি সম্পর্কে বিশ্বের সেরা গ্রন্থ আল কুরআনে একটি সূরাও নাজিল করেছেন। যার নাম ‘নাহল’। পবিত্র কোরআনের সূরা আন-নাহলের ৬৯ নম্বর আয়াতে আল্লাহ তা’য়ালা বলেন, “তার পেট থেকে নির্গত হয় বিভিন্ন রঙের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য। নিশ্চয়ইএতে রয়েছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন ”।
কালোজিরা ফুলের মধুর রং, স্বাদ এবং সুগন্ধি
কালোজিরা ফুলের মধু কালোজিরা ফুলের পুষ্পরস থেকে সংগ্রহ করা হয়। খেতে একেবারে খেজুরের গুড়ের মত স্বাদ এবং দেখতে কিছুটা কালচে রঙের হয়। ঘ্রাণ টাও খেজুরের গুড়ের সাথে মিলে যায়।
কালোজিরা ফুলের মধুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
মধু, সাধারণভাবে, তার অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত। কালোজিরা ফুলের পুষ্পরস থেকে আহরিত বলে এই মধুতে উন্নত অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান, যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
কালোজিরা ফুলের মধুর পুষ্টি উপাদান
কালোজিরা মধুতে যেসব পুষ্টি উপাদান রয়েছে তা হলো আয়োডিন, জিংক, কপার সহ অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান। এছাড়াও রয়েছে আয়রন, ম্যাগনেশিয়াম, ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-বি ২, নায়াসিন, ভিটামিন-সি, ফসফরাস এবং কার্বোহাইড্রেট।
কালোজিরা ফুলের মধুর স্বাস্থ্য উপকারিতা সমূহ
অন্যান্য ফুলের মধুর মতো কালোজিরা ফুলের মধুতেও ব্যাপক ঔষধি গুণাবলী রয়েছে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে, ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময়ে, যৌন দুর্বলতায়, হজম শক্তি বৃদ্ধি সহ ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে, ওজন কমাতে, এবং রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকরী ভূমিকা রাখে। এছাড়াও উচ্চ রক্তচাপ কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং রক্ত পরিষ্কার করতে সাহায্য করে।
কালোজিরা ফুলের মধু খেলে কি হয়
কালোজিরা ও মধু খালি পেটে রোজ, এক সপ্তাহ খেয়ে দেখুন! উপকার পাবেন... রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে কালোজিরা। ... বাতের ব্যাথায় আরাম পেতে ... সর্দি-কাশিতে আরাম পেতে ... ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ ... রক্ত সঞ্চালন ... কালিজিরার বিশেষত্ব ... হৃদরোগজনিত সমস্যার আশঙ্কা কমায়
কালোজিরা মধু চেনার উপায়
কালোজিরা মধু চেনা অনেক সহজ। কারণ এই মধু দেখতে অনেকটা খেজুরের গুঁড়ের মত দেখা যায়। এই মধু দেখতে লাল কালচে ধরনের হয়। ঘনত্বের দিক থেকে গাঢ় ও পাতলা দুই ধরনের হয়। স্বাদের দিক থেকে এই মধু পুরোপুরি খাঁটি খেজুরের গুঁড়ের মতই হয়। অন্যদিকে এই গন্ধও খেজুরের গুঁড়ের মতই লাগে। সাধারণত যদি সরিষা সহ অন্যান্য ফুলের মধু মিশ্রিত না থাকে তবে কালোজিরার ফুলের মধু জমাট বাধে না। কালোজিরা ফুলের মধুর বিভিন্ন উপকারী দিক এবং সহজেই এই মধু চেনার উপায় সম্পর্কে আমাদের মাঝে বিভিন্ন প্রশ্ন ছিল যা এই লেখার মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আশা করি কালোজিরা মধু সঠিকভাবে ব্যবহার করতে আর কোনো বাঁধা থাকবে না।
